টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১, আহত ৪০
টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৪০জন আহত হয়েছে। টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার ছয়দানায় রোববার বিকেলে এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। তবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
