জানুয়ারি মাসে সারা দেশে খুন হয়েছে ২৮০ জন: বার কাউন্সিল প্রতিবেদন
সমগ্র দেশে চলতি বছরের জানুয়ারি মাসে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে ১০ রাজনৈতিক নেতা-কর্মীসহ মোট ২৮০ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার বার কাউন্সিল প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনি সহায়তা কমিটি কর্তৃক প্রণীত ‘মানবাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, একই সময়ে দেশে যৌতুকের দাবিতে ১৫ গৃহবধূ নিহত ও ১৫ গৃহবধূ নির্যাতনের শিকার হয়।
তিন শিশুসহ ১০ মহিলা গণর্ষণের শিকার হয়। এছাড়া একই সময়ে দুই মহিলা ফতোয়া ও ১৮ জন এসিড হামলার শিকার হয়।
দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর নির্ভর করে প্রতিবেদনটি তৈরি করা হয় বলে বার কাউন্সিলের সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়।
