শ্যাম্পো ব্যবহারে অ্যালার্জি দেখা দিতে পারে
অভিজাত স্যালুনে ব্যবহার ও বিক্রয় হওয়া দামি দামি শ্যাম্পোগুলোও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত নয়। এসব শ্যাম্পো ব্যবহারে অ্যালার্জি ও ক্যান্সারের সম্ভাবনা রয়েছে বলে একটি সাময়িকী জানিয়েছে।
অভিজাত স্যালুনে বিক্রয় ও ব্যবহৃত হওয়া ২৬ রকমের শ্যাম্পোর গবেষণা চালিয়ে দেখা গেছে, তাদের সাতটিতে হ্যালোজেন অর্গ্যানিকের এমন মিশ্রণ রয়েছে যার প্রতিক্রিয়ায় অ্যালার্জি দেখা দিতে পারে। জার্মান ভিত্তিক ওয়িকো টেস্ট সাময়িকীর উদ্ধৃতি দিয়ে সোমবার ডিপিএ এ তথ্য জানায়।
এতে আরও বলা হয়, ওই শ্যাম্পোগুলোর ছয়টিতে এমন কিছু পারফিউম ব্যবহার করা হয়েছে, যা অ্যালার্জির কারণ হতে পারে।
চামড়ার স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এমন উপাদান ডিথিফথেলেটের উপস্থিতিও তারা এসব শ্যাম্পোতে লক্ষ্য করেছেন।
