প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে বিডিনিউজ
বিডিনিউজ টুয়েন্টি ফোর আওয়ার্স লিমিটেড (বিডিনিউজ) মঙ্গলবার প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
বাংলাদেশের গণমাধ্যম জগতে নতুনত্ব আনয়নের প্রতিশ্র“তি নিয়ে বার্তা সংস্থা বিডিনিউজ ২০০৫ সালের ৩১ জানুয়ারি কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার শুরু থেকে বিডিনিউজ তার শ্লোগান ‘সবার আগে সব সংবাদ’- এ একনিষ্ঠ থেকেছে। এর ফলে দেশের গণমাধ্যম জগতে সংবাদ সংস্থাটি একটি বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
এদিকে চলতি বছরের ১ ফেব্র“য়ারি থেকে বিডিনিউজ দেশের প্রথম ও একমাত্র বাণিজ্যিক সংবাদ সংস্থা হিসেবে ‘বিডিনিউজ ফিন্যান্স’ চালু করতে যাচ্ছে।
প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত প্রায় এক বছর সময়ে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, মফস্বল থেকে প্রকাশিত হওয়া দৈনিক পত্রিকা, আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজের গ্রাহক হয়েছে।
