২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ১৬ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের যমুনা সেতুর পূূর্ব ও পশ্চিম থানা পুলিশ যৌথভাবে এক বিশেষ অভিযান চালিয়ে সেতু এলাকা থেকে ১৬জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এ সময় তাদের কাছ থেকে একটি বাসসহ ২১ হাজার টাকা, সাতটি মোবাইল সেট, চারটি হাতঘড়ি এবং একটি টেলিভিশন সেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডাকাত দলটি রোববার রাতে দিনাজপুর শহরের নিমতলা এলাকার তামান্না ও রফিক জুয়েলার্সে ডাকাতি করে। জুয়েলার্স মালিকদের তথ্যানুযায়ী ১০০ ভরি স্বর্নালঙ্কার ও নগদ তিন লাখ টাকা নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার দলটিকে আটক করে।