২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিআরটিসি’র বাসের চাপায় শিশু নিহত

 লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী বাজারের কাছে রায়পুর--চৌমহনী প্রধান সড়কে বিআরটিসি’র বাসের চাপায় একটি শিশু নিহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নিহত শিশুর নাম মুক্তা (৫)। সে সদর উপজেলার চরচামিতায়তার জহির আলমের মেয়ে। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানয়, সোমবার সকাল সাড়ে ৯টায় টেম্পো থেকে নেমে শিশুটি রাস্তা পার হওয়ার সময় রামগতি থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি’র বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহতাবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।