২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার ৪১তম বিশ্ব ইজতেমা রাজধানী ঢাকার অদূরের টঙ্গীর তুরাগ নদীর তীরে  শেষ হচ্ছে। পবিত্র হজ্বের পর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ও তাবলীগ জামাতের বার্ষিক সম্মিলন এটি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রায় ২২ হাজার নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাংলাদেশ ও অপর ৭০টি দেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লী শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় যোগদান করেছেন।

তুরাগ নদীর তীর ‘আল্লাহ আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। এবারের বিশ্ব ইজতেমায় ২০ লাখ লোকের সমাবেশ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের দিল্লি থেকে আসা আহমেদ লার্ট, মোহাম্মদ সাদ ও জোবায়ের হোসেন, পাকিস্তান থেকে আসা শামীম আহমেদের মত ইসলামী পন্ডিতরা ইজতেমায় ধর্মীয় বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের ইসলামী পন্ডিত এম ওমর ফারুক ও জোবায়ের হোসেন ইসলামী পন্ডিতদের দেওয়া বক্তব্য অনুবাদ করে আগত মুসুল্লীদের শুনিয়েছেন।

আখেরি মোনাজাত রোববার ১১টায় শুরু হবে।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আখেরি মোনাজাতে অংশ নেবেন।

তাঁরা দেশের শান্তি-সমৃদ্ধি এবং মানব কল্যাণের জন্য আল্লাহ্র কাছে দোয়া চাইবেন।