চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২ শিশু নিহত
চট্টগ্রাম মহানগরীর হাসিয়াপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি শিশু নিহত হয়েছে। দমকল বাহিনী সূত্র শনিবার একথা জানায়।
নিহত দুই শিশু হচ্ছে-রফিক এবং নাসের।
শুক্রবার রাতের এ অগ্নিকাণ্ডে নয়টি কাঁচাবাড়ি ভস্মিভূত হয়েছে।
দমকল বাহিনীর কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
