২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পখাতে মেয়াদী ঋণের পরিমান হ্রাস পেয়েছে

শিল্পখাতে মেয়াদী ঋণ প্রবাহের হার বর্তমান অর্থবছরের প্রথম তিনমাসে ৩ দশমিক ৬ ভাগ হ্রাস পেয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ে ৬১ দশমিক ৮ ভাগ বৃদ্ধি পেয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস্ অফ কর্মাস এ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মীর নাসির হোসেন এ বিষয়ে বিডিনিউজকে শুক্রবার বলেন, কঠোর আর্থিক নীতিমালার কারণে ব্যাক্তি খাতে ঋণ প্রবাহের হার হ্রাস পেয়েছ্।ে

তিনি বলেন, ঋণ প্রবাহ কমানোর জন্য বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘোষণা প্রকৃতপক্ষে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে, যা সার্বিকভাবে দেশের শিল্পায়নের গতিকে হ্রাস করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের প্রথম তিনমাসে ব্যাংক ও অনান্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ২১ দশমিক ২ বিলিয়ন টাকার ঋণ বিতরণ করেছে, বিগত অর্থ বছরের একই মেয়াদে যার পরিমান ছিল ২২ বিলিয়ন টাকা।

বাংলাদেশ ব্যাংকের একজন উদ্ধতন কর্মকর্তা বলেন, এসময়কালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের বিপরীতে উচ্চ সুদের হার আরোপের কারনে ঋণ চাহিদা কমেছে, যার ফলে শিল্পখাতে মেয়াদী ঋণের সরবরাহ কম।  

তিনি বলেন, উচ্চ সুদ হার ব্যাক্তিখাতে অর্থ প্রবাহের হারকে নিয়ন্ত্রণ করবে, যা বিভিন্ন পণ্যের মূল্য কমাতে সাহায্য করবে।

তবে তিনি আরো উল্লেখ করেন, মেয়াদী ঋণ প্রবাহের নেতিবাচক হার দেশের উৎপাদন ও কর্মবাজারে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্র আরো জানায়, মেয়াদী ঋণ আদায়ের পরিমান এ সময়কালে প্রায় ৩০ দশমিক ৭ ভাগ্র হ্রাস পেয়েছে। ঋণ আদায়ের হার কমার কারনে ২০০৬ অর্থবছরের জুলাই -- সেপ্টেম্বর মেয়াদে অনাদায়ী ঋণের পরিমান ১৩ দশমিক ৬ ভাগে বৃদ্ধি পায়, বিগত অর্থবছরের একই মেয়াদে এই বৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৩ ভাগ।

বাংলাদেশ ব্যাংকের মতে, বেসরকারী ব্যাংগুলোর ঋণ বিতরণের পরিমান কমার কারনে এই হার হ্রাস পেয়েছে, ২০০৫ অর্থবছরে বেসরকারী ব্যাংকগুলো মোট মেয়াদী ঋণের ৬৩ ভাগ বিতরণ করে।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী বিশেষয়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ছাড়া সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি ব্যাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত মেয়াদী ঋণের পরিমান ২০০৫ অর্থবছরেরর প্রথম তিন মাসের তুলনায় হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়কালে সরকারি ব্যাণিজ্যিক ব্যাংগুলোর ঋণ বিতণের পরিমান বৃদ্ধি পায়নি, অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণের হার যথাক্রমে ৮ দশমিক ৩ ও ৩২ দশমিক ৩ ভাগ কমেছে।