সড়ক দুর্ঘটনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার সিরাজভুইয়ায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
নিহতের নাম মইনুদ্দিন খালেদ বেলাল (৪০) তিনি সীতাকুন্ড উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা।
বেলা আড়াইটার দিকে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে বেলাল গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী , এক পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।
