২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৫

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত তিন যাত্রী নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, আনুমানিক বেলা দেড়টার দিকে  চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো-ভ ১১-১৩৬৪) অপর একটি ঢাকাগামী কাভার্ড ভ্যানকে (কুস্টিয়া ট১১-০৪১৫) অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ বাস এবং কাভার্ড ভ্যানকে আটক করলেও চালকদের গ্রেপ্তার করতে পারেনি।