২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রধানমন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলেন, বিশ্ব ইজতেমার বিশাল ধর্মীয় মহাসমাবেশ ও আখেরি মোনাজাত বাংলাদেশের জনজীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। দেশের সর্বস্তরের মানুষ আল্লাহর রহমত লাভে ইজতেমায় শামিল হন। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরাও শরিক হন এ কাফেলায়।

তিনি বলেন, ইসলামের সার্বজনীন উদারতা, সহনশীলতা ও শান্তির মর্মবাণী প্রচার ও প্রসারে বিশ্ব ইজতেমা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য দৃঢ় করার পাশাপাশি বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিশ্ব ইজতেমা বিশেষ ভূমিকা পালন করে যাবে।

প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আল্লাহর দরবারে দেশের মানুষের সুখ, শান্তি ও অগ্রগতি কামনা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বিশ্ব ইজতেমার সাফল্য কামনা করেন।