বিশ্ব ইজতেমার মুসল্লিদের স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার ঐতিহাসিক সমাবেশে আগত বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানিয়েছেন।
রাষ্ট্রপতি বৃহস্পতিবার এক বার্তায় বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সক্ষম হচ্ছে বলে আল-াহ রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া জানান।
বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি তার বার্তায় বিশ্ব ইজতেমার সাফল্য কামনা করেন এবং যোগদানকারী সকলের সুখ-শান্তি কামনা করেন।
