২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিএডিসিকে বৈদেশিক ঋণের দায় থেকে অব্যাহতি

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বুধবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) বৈদেশিক ঋণের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থসচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বিএডিসির ঋণ মওকুফের সিদ্ধান্ত ছাড়াও মন্ত্রিসভা কমিটি বুধবারের বৈঠকে সম্ভাব্য চাহিদা পূরনের লক্ষে জরুরি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহের সুবিধার্থে পিপিআর - ২০০৩ এর রেগুলেশন ৩৩ শিথিল করা, চট্রগ্রামের হালিশহর সিএসডি বেপজাকে হস্তান্তর এবং বিক্রিত বস্ত্র মিলসমূহের সমস্যা সমাধানের প্রস্তাবসমূহ নীতিগতভাবে অনুমোদন করা হয়।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মোট দুই হাজার ৪৩ কোটি টাকার সকল ঋণ মওকুফের আবেদন করলেও মন্ত্রিসভা কমিটি ৩৪০ কোটি টাকার ঋণ মওকুফ করে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, বিএডিসি ভতর্ৃূকি মূল্যে জনগণকে সেবা দিয়েছে। যে কারনে প্রতিষ্ঠানটি অব্যাহত লোকসানের মধ্যে রয়েছে।

বিএডিসির বৈদেশিক ঋণমুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে বলেও অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে উল্লেখ করেন।

বিএডিসির একজন উদ্ধর্তন কর্মকর্তা জানান, আমরা প্রায় দুই হাজার কোটি টাকার সকল ঋণ মওকুফের জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু মন্ত্রিসভা কমিটি দেশের অর্থনীতির উপর চাপ এড়াতে পর্যায়ক্রমে এ ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, খাদ্য মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইফসুফ, বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বৈঠকে যোগ দেন।