২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হাতে ইরিগেশন প্রজেক্ট ম্যানেজার নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদি ইরিগেশন প্রজেক্ট ম্যানেজার ইসমাইল হোসেন চৌধুরীকে (২৩) মঙ্গলবার রাতে বিজয় নগর গ্রামে সন্ত্রাসীরা হত্যা করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সদর থানা পুলিশ ওই গ্রামের কোরালিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করে বুধবার বিকেলে ময়না তদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তার পিতার নাম মৃত নুরনবী। গ্রামের বাড়ি বিজয় নগর।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে প্রজেক্টের কাজ শেষে বাড়ি ফেরার সময় তাকে সন্ত্রসীরা হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

পূর্বশত্র“তার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।

এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।