সচিব পর্যায়ে ব্যাপক রদবদল
নির্বাচন কমিশন সচিবালয়সহ সচিব পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ কথা জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সংস্থা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবু মো. মনিরুজ্জামান খানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব; মৎস্য ও পশু স¤পদ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল করিমকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব একেএম জাফরুল্লাহ খানকে স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব; দুর্নীতি দমন কমিশনের সচিব মো. আতাউর রহমানকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলির আদেশাধীন) মো. শহীদ আলমকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কামরুল হাসানকে মৎস্য ও পশু স¤পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে বদলি করা হয়েছে।
