২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সংস্কার ছাড়া বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: ইইউ ট্রয়কা

বাংলাদেশ সফরত ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের ট্রয়কা প্রতিনিধিদল ইঙ্গিত দিয়ে জানিয়েছে, নির্বাচন কমিশন সংস্কার ছাড়া বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রয়কা প্রতিনিধিদলের প্রধান অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক নিকোলাস শের্কের বক্তব্যে এ কথাই প্রতিফলিত হয়।

নিকোলাস শের্ক বলেন, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে কোনও ধরনের কারচুপি পরিহার করতে হবে। এ ব্যাপারে আমরা সকল প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাবো।

(বিস্তারিত..........)