২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসকোর সঙ্গে ২ মার্কিন বিদুৎ বিতরণ কোম্পানির চুক্তি স্বাক্ষর

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডেসকো) মঙ্গলবার ঢাকায় মার্কিন বিতরণ কোম্পানি স্যাক্রামেনটো মিউনিসিপ্যাল ইউলিটিজ ডিসট্রিক্ট (এসএমইউডি) এবং ক্লার্ক পাবলিক ইউটিলিটিজ (সিপিইউ)- এর সঙ্গে বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এ চুক্তির অন্যতম লক্ষ্য হলো- গ্রাহক সেবার মানোন্নয়নে কোম্পানিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়।

ডেসকো সচিব এ এইচ এম নুরুল হুদা সিপিইউ’র ল্যার বেকেডাল এবং এসএমইউডি’র কেনিথ ফ্লয়েড নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেসার চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ডেসকোর টেকনিক্যাল পরিচালক মঞ্জুর আহমেদ, ডেসকোর ডেপুটি জেনারেল ম্যানেজার এম শাহজাহান, ইউএসএইডের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রীধর সমুদ্রালা এবং ইউএসইএ’র সিনিয়র প্রোগ্রাম কো--অডিনেটর জেসন হ্যানকক।   

চুক্তি অনুসারে মিটারিং, বিলিং এবং আদায় কার্যক্রমকে সময়োপযোগী এবং স্বচ্ছ করার জন্যে মার্কিন দ্’ু কোম্পানি ডেসকোর সাথে অভিজ্ঞতা বিনিময় করবে।