মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণে ১ জন আহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সোমশপুর স্কুল এ্যান্ড কলেজে মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণে নবম শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে।
আহত ছাত্রের নাম সুমন (১৬)
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন জানান, আহত সুমনই বোমাটি বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।
বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন ক্লাস শুরু হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। স্কুলের আর কোথাও বোমা আছে কিনা তার জন্য তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
পুলিশ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোথাও বোমার স্পিন্টার পাওয়া যায়নি।
তিনি জানান, “ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একাজ করা হয়েছে।”
এ বিস্ফোরণে শ্রেণীকক্ষের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
