২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ভারতের কাছে এমএফএন’র হিসেব দিতে বাধ্য নয়: পাকিস্তানি কর্তৃপক্ষ

একজন পাকিস্তানি মুখপাত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা)’র মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে সুবিধাভোগী জাতি (এমএফএন) হিসেবে আরোপিত শুল্ক হারে কে বেশি সুবিধা ভোগ করবে তা নয়া দিল্লীর কাছে জানাতে বাধ্য নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শনিবার লাহোরে আয়োজিত ‘সাফটা: পাকিস্তানের কৃষিখাদ্য বিভাগে এর প্রভাব’ বিষয়ক এক সেমিনারে পাকিস্তানের খাদ্য, কৃষি এবং গবাদি পশু বিষয়ক মন্ত্রী ইসমাইল কোরেশি বলেন, পাকিস্তানের চেয়ে ভারত শিল্প-- বাণিজ্যের দিক থেকে বেশি অগ্রগামী। তবে এরপরও সাফটা অর্থনৈতিক  বিচারে সকল সদস্যকে সমান ও পরিষ্কার দৃষ্টিতে দেখার চেষ্টা করেছে।

লাহোর ব্যবস্থাপনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব কৃষি বাজারজাতকরণ কোম্পানি যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। খবর বার্তা সংস্থার।

কোরেশি আরো বলেন, এ বছরের ১ জুলাই থেকে সাফটা কার্যকর হবার সম্ভাবনা রয়েছে। এ কারণে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে অবশ্যই এই চুক্তিকে সফল করার উদ্দেশ্যে এক যোগে কাজ করতে হবে। 

সাফটা’র বিভিন্ন দিকসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনাকালে তিনি, এই চুক্তির মধ্যে সুবিধাজনক আরোপিত শুল্ক হারে স্পর্শকাতর বিষয়ের তালিকার চেয়ে সম্পর্শকাতর বিষয় নয় এমন বিষয় নিয়ে আলোচনা করা হবে।