২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জি ফুলবাড়ির দরিদ্র শীতার্ত জনগনের মাঝে গরম কাপড় ও কম্বল বিতরণ করছে

দিনাজপুরের ফুলবাড়ি খনি থেকে কয়লা উত্তোলনের পরিকল্পনাকারী বৃটিশ কোম্পানী এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লিমিটেড প্রকল্প এলাকায় শীতার্ত জনগনের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ইতিমধ্যে এশিয়া এনার্জি ফুলবাড়ির জনগনের মাঝে ১,১০০ কম্বল বিতরণ করেছে এবং এখন আরো ১,৪০০ গরম কাপড় বিতরণ করছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই মানবিক কাজের সমন্বয়কারী ও এশিয়া এনার্জির ভূতত্ববিদ বদরুজ্জামান বলেন: আমরা পুরো শীতকাল ধরেই গরম কাপড় বিতরণ করবো। এ বছর জানুয়ারীতে শীতের মাত্রা অধিক থাকায় পর্যাপ্ত আশ্রয়ের অভাবে কিছু জনগন প্রচন্ড দুর্ভোগের শিকার হয়েছে।

খনি এলাকায় কল্যানমূলক কার্যক্রমের অংশ হিসেবে এশিয়া এনার্জি ইতিমধ্যে একটি কৃষি প্রকল্পের কাজ শেষ করেছে, যেখানে কৃষকদেরকে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও শষ্য বহুমুখীকরনের উপর প্রশিক্ষন দেওয়া হয়।

এছাড়া স্থানীয় জেলেদের জীবনযাপনের মানোন্নয়নের জন্য এশিয়া এনার্জি মৎস্য প্রকল্পের অধীনে জাল বুনন সহ বিভিন্ন কার্যক্রমেও সহায়তা করছে।

এশিয়া এনার্জি কয়লা খনির সমীক্ষার কাজ শেষ করেছে এবং অনুমোদন সাপেক্ষে খনি উন্নয়নের জন্য চূড়ান্ত রিপোর্ট সরকারের নিকট জমা দিয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা এখানে ৫৭২ মিলিয়ন টন উন্নত বিটুমিনাস জাতীয় কয়লার মজুদ নির্ধারণ করেছে। এই খনি থেকে উন্মুক্ত খনন পদ্ধতির মাধ্যমে  বছরে  ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা যাবে।