২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাত থেকে শোলমাছ পালিয়েছে

ঝালকাঠি পুলিশের এক কনস্টেবলের হাত থেকে আধা কেজি ওজনের একটি শোলমাছ পালিয়ে গেছে। এ কান, ও কান করে করে খবরটি থানা কম্পাউন্ডের বাইরে চলে গেলে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

জানা গেছে, পুলিশ সদস্য আবুল হোসেন শনিবার বাজার থেকে জ্যান্ত মাছটি কিনে এনে লেজ ও কান কেটে ধোয়ার জন্য থানার পুকুরে নিয়ে যান। এক পর্যায়ে তার হাত থেকে মাছটি লাফিয়ে পড়ে গভীর পানিতে ডুব মারে। বেচারা আবুল হতবাক হয়ে যান। পরে অনেক চেষ্টা করেও তিনি ওই মাছটিকে আর পাকড়াও করতে পারেননি।