২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক, বোমা সদৃশ ২টি বস্তু উদ্ধার

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রোববার দুপুরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় বোমা সদৃশ দুটি পরিত্যাক্ত বস্তুকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই আতঙ্কের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 03:09 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পরে র‌্যাব’র বোমা বিশেষজ্ঞ দল এসে বস্তু দুটি উদ্ধার করে।

বিমানবন্দর থানার ওসি  মো. শফিক বিডিনিউজকে জানান, কার্গো ভিলেজ এলাকায় বোমা সদৃশ দুটি পরিত্যাক্ত বস্তু দেখতে পেয়ে আতঙ্কিত বিমানবন্দরের কর্মীরা পুলিশকে খবর দেয়। দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে।

তিনি জানান, পরে উত্তরার র‌্যাব সদর দফতরের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করলে বোমাতঙ্কের অবসান ঘটে।

উদ্ধারকৃত বস্তু দুটি আদৌ বোমা কি না - তা জানতে চাওয়া হলে তিনি বলেন, পরীক্ষা -- নীরিক্ষার পরই তা বলা সম্ভব।

গত ১৭ আগস্ট দেশজুড়ে একযোগে জঙ্গি বোমা হামলার পর এই প্রথম জিয়া বিমানবন্দরে বোমাতঙ্কের সৃষ্টি হলো। সর্বশেষ ১৭ আগস্টই জিয়া বিমানবন্দর এলাকায়  বোমা হামলা হয়।