হরতাল চলাকালে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত ৬১
দেশের কয়েকটি স্থানে রোববার সকালে হরতাল চলাকালে আওয়ামী লীগ সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬১ জন আহত হয়েছে।
এদের মধ্যে রংপুরে ৪০ জন, টঙ্গিতে ১৫ জন এবং মুন্সিগঞ্জে ৬ জন আহত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারসহ নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনারের পদত্যাগ এবং তত্ত্ব¡াবধায়ক সরকারের দাবিতে ১৪ দল এ হরতাল আহবান করে।
তবে মাইজভাণ্ডার ওরশের কারণে বন্দরনগরী চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
হরতাল চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
