২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গ্রেপ্তারকৃত জেএমবি’র ‘এহসার’ সদস্য ৩ দিনের রিমান্ডে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর এহসার (আত্মঘাতী) সদস্য আমিনুল ইসলামকে আদালত শনিবার তিনদিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পুলিশ জয়পুরহাট জেলা সদরের ধুলাতর গ্রামের নাসির উদ্দীনের ছেলে ও জেএমবি’র আত্মঘাতী দলের সদস্য আমিনুল ইসলামকে (৩২) শুক্রবার তার গ্রাম থেকে গ্রেপ্তার করে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল নিজেকে জেএমবি’র একজন এহসার বলে স্বীকার করেছে।

শনিবার পুলিশ আমিনুলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে আদালতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) জয়পুরহাট থেকে এখন পর্যন্ত জেএমবি’র তিনজন এহসার সদস্যসহ কমপক্ষে ৬১ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে।