তিতাস গ্যাসের লোকসান ১২৬৩ কোটি টাকা, সরকারের অস্পষ্ট প্রজ্ঞাপন দায়ী
বিদেশি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের জন্যে সরকার গ্যাসের মূল্য নির্ধারণ করে না দেয়ায় বিপুল পরিমাণ লোকসান দিচ্ছে বাংলাদেশ।
কেবলমাত্র অবহেলার কারণে গত বছর ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে পড়ে থাকা ১২৬২ দশমিক ৮৯ কোটি টাকা আদায় করতে পারেনি তিতাস গ্যাস সরবরাহ ও বিতরণ কোম্পানি লিমিটেড।
এর আগে সরকার কর্তৃক প্রবর্তিত এক ব্যবস্থাপনা অনুসারে, স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদেরকে প্রতি ঘনমিটার গ্যাসের জন্যে ৪ দশমিক ৪১ টাকা হারে গ্যাস বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু সরকার কর্তৃক প্রয়োজনীয় প্রজ্ঞাপণ জারি না করায় স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীরা পিডিবি যে হারে বিল দেয় সেই একই হারে বিল দিয়ে যাচ্ছে। পিডিবি এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীরা বতর্মানে তিতাসকে ঘনমিটার প্রতি ২ দশমিক ৬১ হারে গ্যাস বিল দিচ্ছে।
তিতাস দাবি করেছে যে, ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বিদ্যুৎ উদৎপাদনকারীদের কাছে ঘনমিটার প্রতি ৪ দশমিক ৪১ টাকা হারে মোট ১৩৫৩ দশমিক ৭ কোটা টাকা বকেয়া রয়েছে। কিন্তু তারা ঘনমিটার প্রতি ২ দশমিক ৬১ টাকা হিসেবে মাত্র ৯০ দশমিক ৮১ কোটি টাকা দিতে চাইছে।
স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সাথে স্বাক্ষরিত সরকারের চুক্তি অনুযায়ী, তিতাসের নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলা স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে ঘনমিটার প্রতি ৪ দশমিক ৪১ টাকা হারে বিল পাঠাতে তিতাসকে নির্দেশ দিয়েছে।
