২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৩ জন আহত

বগুড়ার শেরপুর উপজেলার চকখানপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপন নিয়ে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ছয় মহিলাসহ ১৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

আহতরা হলোÑওই গ্রামের মৃত আবদুর রহমানের স্ত্রী পারুল বেওয়া (৬০) তার চার ছেলে মোমিন আলম (২৫), পল¬ী চিকিৎসক শামীম আলম (২৮), প্রধান শিক্ষক শাহাআলম (৩৫), সাইফুল ইসলাম (৩৮), চার মেয়ে নাজমা (৩০), নাসিমা (২৫), সালমা (২২), আলেয়া বেগম (৪০), নাজমার স্বামী আবু সাঈদ (৩৮), বোন শেরপুরের চকখানপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের স্ত্রী সাইমন বেওয়া (৬০), দু’ভাগ্নে ধুনটের খাদুলি গ্রামের আলী আকবরের ছেলে রেজাউল করিম (২৮) ও নুর আলম (২৪)।

গ্রামবাসী সূত্র জানায়, চকখানপুর গ্রামের মৃত পানা উল¬াহর ছেলে জয়নালের সাথে ৭৪ শতাংশ জমির মালিকানা নিয়ে পারুল বেওয়া পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ৮টার দিকে তার ছেলে মোমিন বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপন শুরু করে। এ সময় জয়নাল বাহনীর লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে বাবার বাড়িতে পিঠা খেতে আসা মেয়েরাসহ ১৩ জন আহত হয়। এদের মধ্যে মোমিন, শাহাআলম, রেজাউল ও নুর আলমের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতদের প্রথমে শেরপুর ও পরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, আহতদের হাসপাতালে পাঠানোর পর বেলা ৯টার দিকে জয়নাল বাহিনীর লোকজন বিধবা পারুল বেওয়ার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, নগদ পাঁচ হাজার টাকা, দুই ভরি সোনার গহনা ও একটি মোবাইল ফোন লুট করে।