২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সীমান্তে যৌন ব্যবসায়ী চক্রের জমজমাট অবস্থান

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ-ভারত সীমান্তে যৌন ব্যবসায়ী চক্রের তৎপরতা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সরকারি সূত্রে জানা যায়, নিজেদের গোপন ব্যবসা নির্বিঘœ ও ঝামেলামুক্ত রাখতে চোরাচালানিরা সীমান্ত অতিক্রম করে দেহব্যবসায়ীদের সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে সেখানে দেহ ব্যবসা পরিচালনা করছে।

সূত্র জানায়, মুম্বাই, পুনে, দিল্লি এবং পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকা থেকে পুলিশি অভিযানকালে বেশ কিছু বাংলাদেশী মেয়ে উদ্ধারের প্রেক্ষিতে সীমান্ত এলাকার রমরমা দেহ ব্যবসার বিষয়টি প্রকাশ হয়ে যায়।

পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, ভারতের তিনটি রাজ্যের সীমান্ত এলাকায় দেহব্যবসা বিস্তার ঘটাতে শুরু করলেও স্বল্প পরিবহন খরচের কারণে পশ্চিমবঙ্গ দিয়ে মূলত দেহব্যবসায়ীদের সারাদেশে ছড়িয়ে দেয়া হয়।

রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের চোরাচালানিরা গরীব সুন্দরী মেয়েদের ফুঁসলিয়ে দেহব্যবসায় ঢোকানো হচ্ছে। তাদের অনেকেই এসেছে স্বচ্ছল পরিবার থেকে। দেহব্যবসা চালাতে তারা পড়াশুনার নাম করে হোটেলে ভাড়া থাকে।

আসাম রাজ্যের ধুবরি ও করিমগঞ্জ, পশ্চিমবঙ্গের ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ত্রিপুরা রাজ্যের সোনামুরা, বেলোনিয়া ও কৈলাশহরে এ ধরনের দেহব্যবসার খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, গরীব পরিবারের মেয়েদের বন্ধুত্ব করার এবং ভারতের বিভিন্ন স্থানে ভাল কাজের প্রস্তাব দিয়ে তাদের প্ররোচিত করতে ভারত ও বাংলাদেশের চোরাচালানিরা এক শ্রেণীর দালাল নিয়োগ করেছে।

এ ধরনের দেহব্যবসায়ী ও চোরাচালানিদের গ্রেপ্তার করতে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি জেলা প্রশাসন ও বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) নির্দেশ দিয়েছে। এ নির্দেশ প্রদানের পরপরই পুলিশ বিভিন্ন সীমান্ত জেলা থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু মেয়ে উদ্ধার করেছে।

ত্রিপুরায় পশ্চিম জেলা পুলিশ মাত্র দু’দিন আগে অভিযান চালিয়ে সোনামুরা থেকে দুই দালাল ও চার বাংলাদেশী মেয়েকে আটক করে। তাদের মধ্যে একজন কলেজে ছাত্রী। আটককৃত ছয়জনকেই রিমান্ডে নেয়া হয়েছে। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বালিকারা দিনে বিউটি পার্লারে কাজ করতো এবং দ্রুত টাকা উপার্জন করতে রাতের বেলায় সীমান্তের ওপারে খদ্দেরদের ‘আনন্দ’ দিত।

সোনামুরার স্থানীয় জনগণ অভিযোগ করেছেন, সীমান্ত প্রহরায় নিয়োজিত এক শ্রেণীর বিএসএফ সদস্যকে হাত করতেই চোরাচালানিরা এ ধরনের বালিকাদের ব্যবহার করেছে।

অবশ্য বিএসএফ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সতর্ক প্রহরা ও ব্যাপক টহলের কারণে চোরাচালান ক্রমেই কঠিন হয়ে ওঠায় চোরাচালানিরা তাদের সম্পর্কে এ ধরনের অপবাদ ছড়াচ্ছে।