২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল জেলা সদরের বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কাঠমিস্ত্রি সেলিমকে (২০) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। বৃহষ্পতিবার রাতে হত্যার এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 04:23 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এলাকাবাসী জানায়, রাতে একদল সন্ত্রাসী সেলিমকে অস্ত্রের মুখে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে স্থানীয় কৃষ্ণপুর মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ফেলে রেখে যায়।

শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে থানা সূত্রে জানা গেছে।