২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় উন্নতমানের ট্রলি তৈরি হচ্ছে

বগুড়ায় উন্নতমানের ট্রলি তৈরি হচ্ছে, যা অঞ্চলের চাহিদা মেটানোর পর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 11:19 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

দেশের মানুষ কম দামে টেকসই ট্রলি পাওয়ায় আমদানী ব্যয় কমে গেছে। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

জানা যায়, বগুড়ার কয়েকটি প্রতিষ্ঠান গণচীন থেকে পাওয়ার টিলারের ট্রলি আমদানী করতো। পরবর্তীতে শহরে শাপলা মার্কেটসহ কয়েকটি স্থানে ট্রলি তৈরির কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠে। প্রতিটি প্রতিষ্ঠান মাসে গড়ে দশটি করে ট্রলি তৈরি করে।

প্রতিষ্ঠানের মালিকরা জানান, বর্তমানে তিন ধরনের ট্রলি তৈরি করা হচ্ছে। এ ক্যাটাগরির ট্রলির দাম ৪৫ হাজার, বি ক্যাটাগরির ৪২ হাজার ও সি ক্যাটাগরির ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রলিতে ক্রেতারা ৫ হাজার টাকা কম পাচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো খরচ বাদে তিন থেকে পাঁচ হাজার টাকা লাভ করছে।

ক্রেতারা জানান, গণচীনের ট্রলিগুলো দেখতে সুন্দর হলেও এগুলো বেশি টেকসই নয়। কিন্তু বগুড়ায় তৈরি ট্রলিগুলোর ফিনিসিং খারাপ হলেও অনেক বেশি টেকসই ।