বাগেরহাটে ১ জেএমবি সদস্য গ্রেফতার
বাগেরহাটে নাসির শেখ (২৮) নামে এক জেএমবি সদস্যকে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ভোরে শহরের দশানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে জেএমবির সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ নিয়ে বাগেরহাটে ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের পর ১০ জন আত্মস্বীকৃত জেএমবি সদস্যকে গ্রেপ্তার হল।
বাগেরহাটের পুলিশ সুপার এম.মোস্তফা কামাল জানান, গ্রেপ্তারকৃত নাসির শেখ রাজমিস্ত্রীর পরিচয়ে বাগেরহাটের বিভিন্ন এলাকায় জেএমবি’র সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।
সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের সামাদ শেখের পুত্র।
