২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেরপুরের নকলা উপজেলার কুর্শাবাদাগৈর গ্রামে বৃহস্পতিবার ভোরে অগ্নিদগ্ধ হয়ে জবেদ আলী (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এদিন একই উপজেলার গণপদ্দী এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে বিছানার পাশে কুপিবাতির আগুন থেকে বিছানার লেপ ও তোশকে আগুন লেগে গেলে ওই বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

অপরদিকে নকলা উপজেলার গণপদ্দী এলাকার রাস্তার পাশ থেকে পুলিশ বৃহস্পতিবার গলায় গামছা জড়ানো অবস্থায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের  লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ওই যুবকের লাশ রাস্তার পাশে ফেলে রাখে। এ ব্যাপারে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।