২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

অবৈধ অস্ত্র ব্যবসায়ী অভিযোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি বাজার থেকে বৃহস্পতিবার পুলিশ এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

কটিয়াদি থানা অফিসার-ইন-চার্জ খন্দকার সৈয়দ আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অস্ত্র ব্যবসায়ী সাহাদাত হোসেনকে ১১ রাউন্ড গুলি, একটি বিদেশী পিস্তল এবং একটি ধারালো ছুরিসহ গ্রেপ্তার করে।

সুত্র জানায়, তিন মাস পূর্ব থেকে সাহাদাত হোসেন নরসিংদীর সোহাগ নামের এক লোকের কাছ থেকে অস্ত্র এনে বিক্রি করা শুরু করে।

সোহাগ গ্রেপ্তারকৃত আসাদের প্রতিবেশী বলে সূত্র থেকে জানা গেছে।