২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার শেরপুরে কলেজ ছাত্রী ধর্ষণ : শিক্ষক গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোডের একটি বাড়িতে মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে এক কলেজ ছাত্রী (১৭) ধর্ষণের শিকার হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 01:47 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

মঙ্গলবার বেলা ১০টার দিকে সে প্রাইভেট পড়ার জন্য তাদের কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আবদুস সোবহানের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোবহান তাকে ধর্ষণ করে। 

সে শেরপুর শহরে নয়াপড়া এলাকার আবুল হোসেনের মেয়ে ও শেরপুর ডিগ্রি কলেজের একাদশ বাণিজ্য বিভাগের ছাত্রী।

বিষয়টি সে অভিভাবকদের জানায় এবং শেরপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।

পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।