২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিন্ম আদালতের বিচারকদের কালো ব্যাজ ধারন কর্মসূচি সমাপ্ত

নিন্ম আদালতের বিচারকদের তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারন কর্মসূচি মঙ্গলবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

১৪ দফা বাস্তবায়নের দাবিতে নিন্ম আদালতের বিচারকরা এই কর্মসূচী পালন করেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েন (বিজেএসএ) আহুত আগামী ২৯ জানুয়ারির বর্ধিত সভা থেকে বিচারকরা তাদের পরবর্তী বিস্তারিত কর্মসূচী ঘোষনা করবেন।

গতবছরের ২১ ডিসেম্বর বিজেএসএ’র ৫৫তম বার্ষিক সম্মেলনে তিন দিনব্যাপী এই কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।

সারাদেশে বিভিন্ন নিন্ম আদালতের সাত শতাধিক বিচারক এই কর্মসূচীতে অংশ নেন।

বিচারকদের দাবিসমূহের মধ্যে রয়েছে ব্যাক্তিগত গানম্যান নিয়োগ, দেশের সব বিচারকের জন্য শুল্কমুক্ত গাড়ি ও আগ্নেয়াস্ত্র আমদানী সুবিধা, বিচারকদের বাসস্থানে নিরাপত্তারক্ষী মোতায়েন এবং ঝালকাঠিতে বোমা হামলায় নিহত বিচারকদ্বয়ের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরন প্রদান।

প্রাথমিকভাবে এগারো দফা দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও পরে এর সাথে নতুন তিন দফা দাবী উপস্থাপন করা হয়।

নতুন তিনটি দাবি হচ্ছে, সহকারী জজের শূন্য পদগুলোতে নিয়োগদান, জেলা ও দায়রা জজদেরকে যুগ্ম সচিব পদমর্যদা প্রদান এবং হাইকোর্টে বিচারক পদে নিম্ম আদালত থেকে পঞ্চাশ ভাগ কোটা ব্যাবস্থার প্রচলন।

এদিকে জুডিশিয়াল এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিযোগ করেন সরকার তাদের দাবী পূরনে অযথা বিলম্ব করছে।