পল্লীকবি জসীম উদ্দীনের সহধর্মিনী বেগম মমতাজ জসীম উদ্দীনের কুলখানি অনুষ্ঠিত
পল্লীকবি জসীম উদ্দীনের সহধর্মিনী বেগম মমতাজ জসীম উদ্দীনের কুলখানি মঙ্গলবার বাদ আছর গুলশানে তার জামাতা আইনমন্ত্রী মওদুদ আহমদের বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম, খাদ্য ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সংসদে জাতীয় পার্টির নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাইকমিশনার আনোয়ার চৌধুরী, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চমাসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংসদ সদস্যবৃন্দ, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী ও কবি পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুম মমতাজ জসীম উদ্দীনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়।
