কুড়িগ্রামে প্রচন্ড শীত ও শীত জনিত রোগে আরও ১১ জনের মৃত্যু
কুড়িগ্রামে প্রচন্ড শীত এবং শীত জনিত রোগে গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে শৈত্য প্রবাহ ও শীত জনিত বিভিন্ন রোগে অসুস্থ্য হয়ে জেলায় মোট ৩৬ জনের মৃত্যু ঘটেছে।
মৃতদের প্রায় সকেলেই বয়োবৃদ্ধ। সোম ও মঙ্গলবারে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন -- কুড়িগ্রাম পৌর সভার পাওয়ার হাউজ পাড়ার সবুজমিয়া (১), শুলকুর বাজারের বাবু মিয়া (৭২), দেবী চরণ গ্রামের আয়েশা বেগম (৭০), সিংহমারীর বাসন্তী (৫০), মহসীন (৭০), সাফাত আলী (৬০), সাকোয়া গ্রামের বাচ্চানি (৭০), যশোদা রানী (৫৪), নাগেশ্বরীর খোদেজা (৫৮), রৌমারীর সেফারন বেগম (৬৫) ও জহিরন বেওয়া (৬০)।
হাসপাতাল ও বিভিন্ন সূত্রে জানা যায়, জেলার ৯টি হাসপাতালে ডায়রিয়া, নিউমনিয়া ও শীত জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
