চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার শুনানি হলেও অস্ত্র আটক মামলার শুনানি হয়নি
পরপর দুদিন সাক্ষ্য গ্রহনের দিন ধার্য থাকলেও মঙ্গলবার সময়ের অভাবে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটক মামলার নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে অস্ত্র চোরাচালান মামলার শুনানি হয়েছে।
মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেন চোরাচালান মামলার শুনানিতে দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে সময়ের স্বল্পতায় অস্ত্র মামলার শুনানি স্থগিত করে ৬ ফেব্র“য়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
অস্ত্র মামলার অন্যতম আসামি আবুল কাশেম মধু আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া মামলার সাক্ষী কনস্টেবল মোজাম্মেল হক এবং কনস্টেবল ইউসুফ আলীও আদালতে উপস্থিত ছিলেন।
তৎকালীন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রথম তদন্তকারী কর্মকর্তা আহাদুর রহমান ও সার্জেন্ট মিজানুর রহমান আদালতে সাক্ষ্য দেন।
এদিকে অস্ত্র চোরাচালান মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি হাফিজুর রহমান তাকে জেল হাজত থেকে আদালতে আনা নেওয়ার সময় নিরাপত্তা জোরদারের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
আগামী ৭ ফেব্র“য়ারি দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
২০০৪ সালে ২ এপ্রিল গভীর রাতে অস্ত্র খালাসের সময় চিটাগাং ইউরিয়া ফার্র্টিলাইজার ঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা দায়ের করা হয় এবং যথাক্রমে ৪৩ ও ৪৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
