বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি
বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের একদফা দাবি মানা না হলে ২৬ ফেব্র“য়ারি মুক্তাঙ্গনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতীক অনশন ও ২৮ মার্চ শিক্ষক সমাবেশ, অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।
এতে লিখিত বক্তব্যে জানানো হয়, চাকরি জাতীয়করণের দাবি সরকার না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মনছুর আলী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, আওয়ামীলীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীর, সমিতির সভাপতি গোলাম মোহাম্মদ, জামিল ছাত্তারসহ নেতৃবৃন্দ।
