দিনাজপুরে ১৭ আগস্ট বোমা হামলা মামলার বিচার শুরু
দিনাজপুরে গত ১৭ আগস্টের বোমা হামলায় দায়ের করা মামলার বিচার জেলা ও দায়রা জজ আদালতে শুরু হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৫ ফেব্র“য়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় গ্রেপ্তারকৃত ছয় আসামিকে জেলা কারাগার থেকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। চার্জশিটভুক্ত আট আসামির মধ্যে দুই জন পলাতক রয়েছে।
মামলায় বাদি পক্ষের পাবলিক প্রসিকিউটর উপস্থিত থাকলেও আসামি পক্ষে কোনও আইনজীবী ছিল না। মামলায় অভিযুক্তরা হচ্ছে, জেএমবি সদস্য রায়হানুর রহমান রেহান, আমিনুল ইসলাম ওরফে বিজি, আব্দুর রশিদ বিন মকবুল, নজরুল ইসলাম, রাজু আহমেদ, আবু রাজিন, আব্দুল মতিন এবং পলাতক তোফাজ্জল হোসেন ওরফে তোজা ও আফজালুর আবেদীন।
