ঢাকায় বুধবার পিঠা উৎসব শুরু
নারীগ্রন্থ প্রবর্তনা প্রতিবারের মত এবারেও শীতে নানা রকম বৈচিত্র্যময় পিঠা উৎসবের আয়োজন করেছে ।
বুধবার ঢাকায় মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে প্রবর্তনার চারতলায় দু’দিন ব্যাপী এই উৎসব শুরু হচ্ছে।
পিঠা উৎসবে ঘরে বানানো ঢেঁকিছাটা চাল ও গুড় দিয়ে নানা রকম তৈরী মজাদার পিঠার আয়োজন করা হবে। পিঠা প্রদর্শনী ও বিক্রি ছাড়াও পিঠা নিয়ে আলোচনা, গান, গল্প, কৌতুক, ধাঁধাঁ এবং পিঠা নিয়ে থাকছে মজার মজার আয়োজন।
এছাড়াও বিশেষ আর্কষণ হিসেবে রয়েছে সঙ্গীত সন্ধ্যা।
