বরিশালে ডাকাত কর্তৃক পুলিশের অস্ত্র ছিনতাই
বরিশালের মুলাদী উপজেলার ছবিপুর লঞ্চঘাটে সোমবার রাত পৌণে নয়টার দিকে ডাকাত দলের সরদার দায়িত্বরত পুলিশের অস্ত্র ও ছয় রাউন্ড গুলি ছিনতাই করে।
পুলিশ জানায়, মাদারীপুর থেকে ঢাকাগামী রাজহংস-৬ লঞ্চে মুলাদী থানা পুলিশ অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত লোকমান (৩৫) কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেনের কাছে থাকা সটগান নিয়ে জয়ন্তী নদীতে ঝাঁপ দেয়।
পুলিশ অস্ত্র উদ্ধার কিংবা লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
