২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন

সদ্যপ্রয়াত কুয়েতি আমির শেখ জাবের আল আহমেদ আল সাবাহ্’র শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ সময় বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রীসভার সদস্যসহ ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সোমবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ৭৯ বছর বয়স্ক কুয়েতি আমিরের মৃত্যুতে শোক জ্ঞাপন করতে কুয়েতে যান।

পররাষ্ট্রমন্ত্রী এম.মোরশেদ খান এবং কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।

বেগম জিয়া কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ কে আমিরের মৃত্যুতে ব্যক্তিগতভাবে গভীর শোক প্রকাশ করেন।