২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানিগঞ্জে ৭০ লাখ টাকার মালামাল ডাকাতরা লুট করেছে

কেরানিগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মান্দাইল বাজারের আবেদ বেকারি এ্যান্ড কনফেকশনারিতে ১৫/২০ জন ডাকাত মঙ্গলবার ভোর দু’টার দিকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে বেকারিতে আগুন লাগিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 11:47 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

১৫/২০ জন মুখোশধারী ডাকাত ওই বেকারিতে ঢুকে নগদ সাত লাখ টাকা, মোবাইলের সীম, কার্ড, তেল চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে তারা বেকারিতে আগুন লাগিয়ে দেয়। এতে বেকারিটি ভস্মীভূত হয়।

ডাকাতরা ওই বাজারের তিন নাইটগার্ডকে লাইটপোস্টের সাথে দড়ি দিয়ে বেধে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।

পুলিশ দুই নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে।

আবেদ বেকারি এ্যান্ড কনফেকশনারির মালিক মোহাম্মদ মফিজুল ইসলাম বিডিনিউজকে জানান, ১৯৯৮ সালের অক্টোবরে তার দোকানে ডাকাতরা অনুরূপ ঘটনা ঘটায়।