২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শীতে আরও ২ শিশুর মৃত্যু, ২৭ জন হাসপাতালে

দিনাজপুরে শৈত প্রবাহ এবং গত কয়েক দিনের অব্যাহত শীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মুত্যু এবং শিশু ওয়ার্ডে ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রচন্ড শীতে সোমবার সদর থানাধীন মিশনরোড মহল্লার আজিজুর রহমানের কন্যা বেবি (১ দিন) এবং জাহেদ (১ মাস) নামের দুই শিশু মারা যায়।

অব্যাহত শীতের দুই সপ্তাহ অতিবাহিত হলেও শীতের মাত্রা কমেনি। হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থান সংকুলান হচ্ছে না।