নোয়াখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ রোববার গভীর রাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রাম থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করেছে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়িতে এক অভিযান চালিয়ে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করেছে।
পুলিশ আটককৃতদের কাছ থেকে চারটি বন্দুক, একটি থ্রি-টু-বোর অত্যাধুনিক বিদেশী রিভলবার ও তিন রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে।
আটককৃতরা হলো-- মোহাম্মদ ইকবাল হোসেন (৩২), জাহাঙ্গীর আলম (২৬), জাবেদ আলম ওরফে সুমন (১৯) এবং আবু বকর ছিদ্দিক ওরফে বাবলু (৩২)।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃতরা এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকায় অবস্থান করতো।
ঈদের আগে তারা বাড়িতে আসে।
এখনও পর্যন্ত গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়নি।
