কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল
রোববার রাত ২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া থেকে পাটুরিয়া নদী পথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল।
এসময় নৈশকোচগুলো আটকে পড়ায় পরিবার পরিজন নিয়ে দুরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
তীব্র শীতের কারণে এলাকায় দেখা দিয়েছে নানা রকম রোগ। বয়স্ক এবং শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডাক্তার জানিয়েছে শীতের কারণে সবাই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে কৃষকেরা ইরি, বোরো ধান এবং রবিশস্য নিয়ে চিন্তায় পড়েছে।
