২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ৬ ঘন্টা ফেরি-লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ঘন কুয়াশার কারণে শনিবার ছয় ঘন্টা ফেরি-লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 12:59 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস জানায়, পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে শনিবার ভোর ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজীর হাট নৌ-রুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ থাকে।

এসময় যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে চারটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি রো-রো ফেরি আটকা পড়ে। উভয় ঘাটে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

সকাল ৮টার পর থেকে কুয়াশা কেটে গেলে ফেরি-লঞ্চ চলাচল ক্রমশঃ স্বাভাবিক হয়।