২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভাইয়ের হাতে ভাই খুন

জয়পুরহাট শহরের স্টেশন রোডের নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোরে ছোট ভাই জবাই করেছে বড় ছোট ভাইকে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 12:55 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের কারণে বড় ভাই রঞ্জন শাহানীকে (২৮) ছোট ভাই রাজু শাহানী (২৫) ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।

পরে ঘাতক ছোট ভাই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ রাজুকে গ্রেপ্তার করেছে।

নিহত রঞ্জন শাহানী ও তার ছোট ভাই রাজু শাহানী শহরের স্টেশন রোডের লছমি শাহানীর পুত্র।