২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডের ইকো পার্কে গণ ছিনতাই

সীতাকুণ্ড ইকোপার্কে শুক্রবার সকালে একদল ছিনতাইকারী পর্যটকদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গণছিনতাইকালে তারা এক তরুণীকে আঘাত করে।

নারায়ণগঞ্জের তারাবো থেকে বেড়াতে আসা প্রায় ১৩জনের একদল পর্যটকের ওপর আটজনের একটি ছিনতাইকারী দল হামলা করে।

ছিনতাইকারীরা একটি ভিডিও ক্যামেরা, ১০টি মোবাইল ফোন সেট, গহনা, হাতঘড়ি ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা মূল্যের সামগ্রী ছিনিয়ে নেয়।

এ সময় ছিনতাইকারীদের আঘাতে মাহমুদা নামের এক তরুণী আহত হয়।

পরে নিরাপত্তারক্ষীরা একজন ছিনতাইকারীকে ধরে ফেলে। আটক ছিনতাইকারীর নাম সোলায়মান।

এ ব্যাপারে ওই পর্যটক দলের সদস্য নজরুল ইসলাম বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে।